
নীলাভ এক আলোর দেশের রাতে
প্রলম্বিত হতে চাওয়া আবেগের স্তুপ, অহেতুক
অহেতুক শূন্যতা এঁকে নিবিড় সাক্ষাতে
দ্বিচারিতায় আলাপের সংস্থান।
সংশয় ক্ষয়ে ক্ষয়ে একা ছায়াপথে
প্রসূত বেদনায় লীন আবেগের এক যৌথ খামার, ক্ষীণ
ক্ষীণ হয়ে আসে এই জীবনরেখা
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হারিয়েছে দিশা।
