আল শাহারিয়া

আল শাহারিয়া — পরিচিতি
আল শাহারিয়া
আল শাহারিয়া
পেশাকলামিস্ট, কবি, চলচ্চিত্র নির্মাতা
জন্মস্থানবাংলাদেশ
(খুলনা)
শিক্ষাদুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
সংগঠনCIBD (প্রতিষ্ঠাতা)
ReEarth Club BRUR (সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান সম্পাদক)
পুরস্কারFilm for Change 2026
Oxfam Bangladesh
ওয়েবসাইটal-sharia.com

আল শাহারিয়া একজন বাংলাদেশি কলামিস্ট, কবি এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। লেখালেখি, চলচ্চিত্র ও সামাজিক অ্যাডভোকেসির মধ্য দিয়ে তিনি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনবাস্তবতা ও পরিবেশ ন্যায়বিচারের প্রশ্নগুলো তুলে ধরেন।

তাঁর কাজের কেন্দ্রে রয়েছে জলবায়ু ন্যায়বিচার, আদিবাসী কণ্ঠস্বর এবং সামাজিক চেতনার গল্প। তিনি Coastal Insight Bangladesh (CIBD) নামক সংগঠনের প্রতিষ্ঠাতা। ২০২৬ সালে তিনি Oxfam Bangladesh-এর “Film for Change 2026” পুরস্কারে ভূষিত হন।

প্রাথমিক জীবন ও পটভূমি

আল শাহারিয়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চল খুলনাও রংপুর অঞ্চলের সাথে গভীরভাবে সম্পর্কিত। খুলনার উপকূলীয় পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর জলবায়ু-সম্পর্কিত লেখায় কেন্দ্রীয় ভূমিকা রাখে। উপকূলের ভাঙন, জলোচ্ছ্বাস এবং জলবায়ু অভিগমনের বাস্তবতা তাঁর রচনায় ব্যক্তিগত অভিজ্ঞতার আলো হয়ে আসে।

শিক্ষা

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। এর আগে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন।।

কর্মজীবন

সাহিত্য ও অন্যান্য লেখালেখি

আল শাহারিয়া বাংলাদেশের একাধিক জাতীয় দৈনিকে নিয়মিত কলাম ও প্রবন্ধ লেখেন। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, আদিবাসী অধিকার ও সামাজিক সচেতনতা তাঁর লেখার মূল প্রতিপাদ্য। তিনি একই সাথে একজন কবি, গীতিকার এবং অনুবাদক।

প্রকাশিত পত্র-পত্রিকা:

The Daily Star প্রথম আলো সমকাল দেশ রূপান্তর ইত্তেফাক কালবেলা জনকণ্ঠ আমাদের সময় বাংলাদেশ প্রতিদিন আমার দেশ দৈনিক ইনকিলাব The Financial Express BD The Daily Observer রূপালী বাংলাদেশ আজকের পত্রিকা সংবাদ খোলা কাগজ বন্ধুসভা খুলনা গেজেট শেয়ার বিজ

সংগঠন ও উদ্যোগ

তিনি Coastal Insight Bangladesh (CIBD)-এর প্রতিষ্ঠাতা – উপকূলীয় পরিবেশ ও জনজীবন নিয়ে কাজ করা এই সংগঠনটি তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে গড়ে উঠেছে। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-কেন্দ্রিক সংগঠন ReEarth Club BRUR-এর সহপ্রতিষ্ঠাতা ও সম্পাদক।

চলচ্চিত্র ও ভিজ্যুয়াল মিডিয়া

সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে চলচ্চিত্র নির্মাণে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। ২০২৬ সালে তিনি Oxfam Bangladesh-এর “Film for Change 2026” পুরস্কার অর্জন করেন।

সহযোগী সংস্থা

তিনি নিম্নোক্ত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছেন:

  • UNDP Bangladesh
  • Save the Children Bangladesh
  • Oxfam Bangladesh
  • Bangladesh Youth Environment Initiative (BYEI)
  • Future Nation Platform
  • ReEarth Club BRUR
  • Coastal Insight Bangladesh (CIBD)

তার লেখা প্রকাশিত বই ও গানসমূহ

  • এই রক্তজবা তোমার আমার – কাব্যগ্রন্থ
  • একলা পথিক – গান
  • বদ্ধ একটা খাঁচার পাখি – গান
  • অলীক দুপুর – গান
  • তোমায় দিলাম – গান
  • পুরনো প্রেমের চিঠি – গান
  • কংক্রিট শহর – গান

বহিঃসংযোগ